প্রাচ্যসংঘের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। ১ জানুয়ারি সন্ধ্যায় প্রাচ্য ক্যাম্পাসে অবস্থিত ওবায়দুল বারী হলে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মাহমুদুল করিম মামুন ও সাধারণ সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো নবনির্বাচিত সভাপতি কাসেদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইটের হাতে কাগজপত্র তুলে দেওয়ায় মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।
প্রাচ্যসংঘ
প্রাচ্যসংঘের নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত ভোটে সদস্যরা নেতৃত্ব বেছে নেন। বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্রটির কার্যনির্বাহী কমিটির মূল নেতৃত্বে এসেছেন কাসেদুজ্জামান সেলিম ও খবির উদ্দিন সুইট।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রাচ্যসংঘের উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শুক্রবার ওবায়দুল বারী হলে দিনব্যাপী প্রাচ্যসংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
যশোর প্রতিনিধি: ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদ ও ইহুদিবাদ ধ্বংসের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্যসংঘ যশোরের উদ্যোগে রবিবার (১৬ মে) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উক্ত সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।