পেঁয়াজ

দেশে এলো ১২০ টন পেঁয়াজ

দেশে এলো ১২০ টন পেঁয়াজ

বর্তমানে ১২০ মেট্রিক টন টেকনাফ স্থলবন্দরে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এসব পেঁয়াজ দেশে আসে। এর সঙ্গে ৮০ মেট্রিক টন শুকনো সুপারিও টেকনাফ স্থলবন্দরে এসেছে।

ফের বাড়লো পেঁয়াজের দাম

ফের বাড়লো পেঁয়াজের দাম

সম্প্রতি পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে এক লাফে পণ্যটির দাম দ্বিগুণ হয়ে গেছে। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোরতা ও ভোক্তারা পেঁয়াজ কম কেনায় দুই দিনের মধ্যেই সব ধরনের পেঁয়াজের দাম কমতে শুরু করে। তবে গত এক সপ্তাহের ব্যবধানে ফের পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।

স্থলবন্দর দিয়ে ৪৯ টন পেঁয়াজ আমদানি

স্থলবন্দর দিয়ে ৪৯ টন পেঁয়াজ আমদানি

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ১৩ দিন পর পুরনো এলসির টেন্ডার করা ২৯ মেট্রিক টন পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত তিনদিনে ৪৭০ টন পেঁয়াজ ঢুকেছে।

দাম কমতে শুরু করেছে পেঁয়াজের

দাম কমতে শুরু করেছে পেঁয়াজের

অবশেষে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কাওরান বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি ও স্বাভাবিকের তুলনায় ক্রেতার দেখা না পাওয়ায় মূলত পেঁয়াজের দাম নিম্নমুখী বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বস্তায় বস্তায় দেশি ও ভারতীয় জাতের পেঁয়াজ নিয়ে বসে থাকলেও বাজার অনেকটা ক্রেতা শুন্য।

পেঁয়াজ আসছে চীন, মিশর ও তুরস্ক থেকে, কমছে ঝাঁজ

পেঁয়াজ আসছে চীন, মিশর ও তুরস্ক থেকে, কমছে ঝাঁজ

লাগামহীন চড়া দামের পর তিন দিন পর ঝাঁজ কমতে শুরু করেছে পেঁয়াজের। দেশের অন্যতম পাইকার বাজার চাক্তাই খাতুনগঞ্জে এখন নিম্নমুখী পেঁয়াজের দাম। প্রশাসনের টানা অভিযান ও দেশী-বিদেশি পেঁয়াজ প্রবেশ করায় দাম কমছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শরীয়তপুরে মোবাইল কোর্ট

পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শরীয়তপুরে মোবাইল কোর্ট

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করায় শরীয়তপুরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৫০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।

এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম কমবে : তথ্যমন্ত্রী

এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম কমবে : তথ্যমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, ভোক্তাদের একটা ট্রেন্ড আছে, কোনো পণ্যের সঙ্কট হচ্ছে এমন গুজব রটলেও আমরা সবাই গিয়ে এক কেজির জায়গায় পাঁচ কেজি কেনা শুরু করি। 

মূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ আমদানির ওপর এফবিসিসিআই সভাপতির গুরুত্বারোপ

মূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ আমদানির ওপর এফবিসিসিআই সভাপতির গুরুত্বারোপ

বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সরবরাহ চেইন ও মূল্য স্থিতিশীল করতে প্রয়োজনে বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ দিয়েছেন।

মূল্যবৃদ্ধির ৫ দিন পর খুলনায় পেঁয়াজ বাজারে অভিযান

মূল্যবৃদ্ধির ৫ দিন পর খুলনায় পেঁয়াজ বাজারে অভিযান

মূল্যবৃদ্ধির পাঁচদিন পর পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার দপ্তর। অভিযানে দুই বাজারের দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙ্গামাটিতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গামাটিতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গামাটি জেলায় ন্যায্য দামের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে শহরের তবলছড়ি বাজার ও বনরূপা বাজারে  ব্যবসায়ীদের সর্তক ও ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।