গত ২৫ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধানের দায়িত্ব থেকে জুলিয়ান ক্যালেফাতো সরে দাঁড়ান। এই বৃটিশের জায়গায় এবার নিয়োগ পেলেন কিয়েরন থমস।
বিসিবি
ক্রিকেটারদের পক্ষ নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন তাদের পত্নীরা। সম্প্রতি এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ না থাকায় প্রতিবাদী স্ট্যাটাস দেন দুই বোন জান্নাতুল কেফায়াত মন্ডি ও জান্নাতুল কাওসার মিষ্টি।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক ও বিসিবির চাকরিভুক্ত ম্যাচ রেফারি দেবব্রত পাল পদত্যাগ করেছেন।
একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বহরে দেখা মিলত মনোবিদের। এখন যদিও স্থায়ী কোনো মনোবিদ নেই, তবে সময়ের প্রয়োজনে কখনো কখনো ছোট ছোট কোর্স হয়ে থাকে দক্ষ কোনো মনোবিদের তত্ত্বাবধানে। তবে আবারো স্থায়ী মনোবিদ নিয়োগ দিলো বিসিবি।
সকল জল্পনা-কল্পনা শেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বোরবার থেকেই পুরোদমে অনুশীলন শুরু করবে টাইগাররা। প্রস্তুতি ক্যাম্প চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হুট করেই এক ফেসবুক স্ট্যাটাসে আলোচনার জন্ম দেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। বেশ কিছুদিন ধরেই দলের বাইরে আছেন তিনি।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। একই সাথে পিঠের চোটের কারণে দেশসেরা এই ওপেনার খেলতে পারবেন না এশিয়া কাপেও।
গেল মাসে নিজের অবসর ইস্যু থেকে ফিরে আসার পর তামিম ইকবাল জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের সাথে তার আলাপ রয়েছে কিছু বিষয় নিয়ে। আর সেই আলাপের ওপরেই অনেক কিছু নির্ভর করবে বাঁহাতি এই ওপেনারের ভবিষ্যৎ নিয়ে।
আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ২৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।