দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী হয়েছেন প্রবীণ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।
স্বতন্ত্র প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লাকে বিজয়ী ঘোষণা করেছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিতপত্নী জয়া সেনগুপ্তা বিজয়ী হয়েছেন। রোববার বেসরকারিভাবে তিনি বিজয়ী হয়েছেন।
ফরিদপুর-৩ আসনের কানাইপুর স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিনজন। এ ঘটনায় ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।রবিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ সোনাগাজী দাগনভূঞা আসনের স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার আজ শুক্রবার (০৫জানুয়ারী) নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। তার মার্কা ছিল বাঁশি।
রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার ৩৫ জন শিক্ষকের একটি তালিকা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক। তারা দ্বাদশ সংসদ নির্বাচানে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল কবির প্রকাশ রিন্টু আনোয়ার ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।
পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র ও ঈগল প্রতীকের প্রার্থীর কর্মীদের মারধর, অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর, আগুন ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।